রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

‘তেহরিক-ই তালেবানের ভয়ে এখন পাকিস্তানই ভীত’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগান-পাকিস্তান সীমান্তে সক্রিয় সশস্ত্র জিহাদিগোষ্ঠী ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ (টিটিপি) এখন ইসলামাবাদকে ভীত সন্ত্রস্ত করছে। দি এশিয়ান লাইট ইন্টারন্যাশনালে এমনটিই জানিয়েছেন ড. সাকারিয়া করিম।

দি এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের বরাত দিয়ে ফার্স্ট ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ বেড়েছে। এর কারণ হলো মোশাররফ থেকে শাহবাজ শরিফ তাদের রাজনৈতিক নির্বাচনি এলাকা রক্ষার জন্য সেনাবাহিনীর পাশাপাশি এসব জঙ্গিদের সঙ্গেও ভারসাম্য বজায় রেখেছেন।

এ বছর সীমান্ত সন্ত্রাসে ১৪৫ জন বেসামরিক ও পুলিশ সদস্য নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে অবস্থিত কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) অফিস জানিয়েছে, এ বছর সহিংসতা ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দি এশিয়ান লাইট ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এ পরিস্থিতিতে জাতিসংঘের নেতৃত্বে বিশ্ব সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ‘সমর্থন’ করে এই উপসংহারে পৌঁছেছে যে, পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ দেশটির রাজনীতিবিদরা নিজেদের মধ্যে গৃহপালিত কুকুরের মতো লড়াই চালিয়ে যাচ্ছেন।

কিন্তু বর্তমানে পাকিস্তানের শাসনকর্তারা আফগান তালেবানদের মোকাবিলা করার বিষয়ে অজ্ঞাত বলে মনে হচ্ছে। কারণ তারা বুঝতে পারছেন না কী করে তাদের নিবৃত্ত করা যাবে। কারণ তাদের সব ধরনের চেষ্টা ইতোমধ্যে ব্যর্থ হয়েছে।

 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit