বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর

নতুন মায়েদের যে বার্তা দিলেন আলিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : গত ৬ নভেম্বর প্রথম কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। মেয়ে রাহাকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন আলিয়া-রণবীর। কিন্তু তার সঙ্গে নিজের ফিট থাকার ব্যবস্থাও তো করতে হবে? সামনেই হয়তো শুটিংয়ে ফিরবেন আলিয়া। তাই জন্যই এবার উল্টো হয়ে ঝুলে রইলেন!

সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার পরবর্তী অনুভূতি শেয়ার করেছেন আলিয়া ভাট।পাশাপাশি মায়েদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন  তিনি। 

কালো রঙের স্ল্যাক্স ও কালো টি-শার্ট পরে দড়িতে উল্টো দিকে ঝুলে আছেন আলিয়া। বিষয়টিকে বলা হয় ‘এরিয়াল যোগা’। সেই ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে নতুন মায়েদের জন্য লিখেছেন কিছু কথাও।

আলিয়া লিখেন, পোস্ট-পার্টামের দেড় মাস পর, আমার টিচারের সাহায্যে এ ব্যায়ামটি করতে পারছি আজ। আমার সহযোদ্ধা মায়েদের বলতে চাই— ডেলিভারির পর নিজের শরীরের কথা শুনবেন। এমন কিছু করবেন না, যা আপনার শরীর আপনাকে সঙ্গ দেবে না। ওয়ার্ক আউটের প্রথম এক কি দুই সপ্তাহে নিঃশ্বাস নিয়েছি, হেঁটেছি এবং নিজের শরীরের মধ্যে ভারসাম্য ফিরে পাওয়ার চেষ্টা করেছি। আমার এখনো অনেক পথ চলা বাকি। সময় নিন– আপনার শরীর যা করেছে, তাকে বাহবা দিন। আমার শরীর যা করেছে, তার পর আমি ঠিক করেছি নিজেকে আর যন্ত্রণা দেব না। সন্তানের জন্ম দেওয়া জাদুর মতো। নিজের শরীরকে ভালোবাসা দিন। আরও একটা কথা বলতে চাই— প্রত্যেক শরীর ভিন্ন। নিজের চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ব্যায়াম সংক্রান্ত কিছু থাকলে আলোচনা করে নিন।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit