বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে বিএনপির গণমিছিলে পুলিশী বাধার অভিযোগ  

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপির গণমিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা এই গণমিছিল বের করে। 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এই গণমিছিলের আয়োজন করা হয়। তবে বিএনপির নেতাদের দাবি, পুলিশী বাধার মুখে গণমিছিল শুরু হওয়ার দশ মিনিটের মধ্যে শেষ করতে বাধ্য হয় তারা।  
বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আজ সকাল থেকে জেলার ৯টি উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মিরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হয়। পরে জেলা জামে মসজিদের সামনে গেলে পুলিশী বাধার মুখে গণমিছিল শেষ হয়। সেখানেই তারা অবস্থান নিয়ে প্রতিবাদ সভা করে।    
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন,সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা মহিলা দলের সভাপতি ভিপি শাহনাজ পারভীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন প্রমূখ।  
প্রতিবাদ সমাবেশে বক্তারা, স্বৈরাচারী সরকারের পদত্যাগ দাবী করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবির কথা উল্লেখ করেন। এ বিষয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, পূর্ব অনুমতি না থাকায় তারা প্রধান সড়কে মিছিল করতে পারেনি।  

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit