মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

চৌগাছায় দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান

এম এ রহিম চৌগাছা, যশোর ।
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পাঁচনামনা দুস্থ কল্যান সংগঠনের পক্ষ থেকে অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার দুপুরে সেচ্ছাসেবী এ সংগঠনটির উদ্যোগে পৌর শহরের পাঁচনামনা বেড়বাড়ী জামেমসজিদ প্রাঙ্গণে এ সহায়তা অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জুমারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চৌগাছা শহরের বিশিষ্ট ব্যবসায়ী লিটন হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিসার্স ফেলো বিভাগের সহকারী অধ্যপক ছানোয়ার হোসেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাস্টার মজনুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মাও. হাফিজুর রহমান, আব্দুল মালেক, আশিকুর রহমান, ইমামুল হক, আবু তালেব ও আব্দুস শুকুর প্রমুখ। অনুষ্ঠান শেষে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত সবুজ মিয়া (২৫) কে ৪৫০০, কিডনিরোগে আক্রান্ত নুর ইসলাম ওরফে ইরফান (৭০) কে ৩০০০, ও শিরা রোগে আক্রান্ত মুক্তার হোসেন (৪৭) কে ৩০০০ টাকা চিকিৎসা বাবদ নগদ অর্থ সহায়তা করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাস্টার মজনুর রহমান বলেন, ত্যাগ ও মানব কল্যানের ভিত্তিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মহো-মুক্তির ভিতর দিয়ে সু-ব্যক্তি, সুস্থ সুন্দর সু-সমাজ গঠনের লক্ষ্যে এ সংগঠনের পথযাত্রা। তিনি বলেন, সত্য বল, সু-পথে চল শ্লোগানকে সামনে রেখে পাঁচনামনা দুঃস্থ কল্যাণ সংগঠনের পথযাত্রা শুরু ২০২২ সালের ১৬ জুলাই। ইতিমধ্যে সংগঠনটি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই ধারাবাহিকতায় আজকে তিন জন অসহায় রোগীকে চিকিৎসার জন্য সামান্য কিছু অর্থ সহযোগিতা প্রদান করা হলো।

সহযোগিতা পেয়ে কিডনি রোগে আক্রান্ত নুর ইসলাম ওরফে ইরফান (৭০) চোখের পানি মুছতে মুছতে বলেন, আমার চিকিৎসার জন্য সব বেঁচে শেষ করেছি। আর কোন কিছু আমার নেই। তাই টাকার অভাবে ওষুধ কিনতে পারিনি। আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহু সবাইকে সুস্থ রাখুক।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit