মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইউক্রেনে পুতিনের ‘যুদ্ধ’ স্বীকারের পর যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সংঘাতকে প্রথমবারের মতো ‘যুদ্ধ’ বলে স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোতে জনসম্মুখে প্রথমবার তিনি ‘যুদ্ধ’ কথাটি বলেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন সংঘাতকে ‘যুদ্ধ’ বলে মন্তব্য করায় পুতিনকে বাস্তবতা স্বীকার এবং দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। 

পুতিন ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলার নির্দেশ দেওয়ার পর থেকে রাশিয়া এই সংঘাতকে অফিশিয়ালি ‘বিশেষ সামরিক অভিযান’ বলে উল্লেখ করে আসছিল। কিন্তু গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন নিজেই ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেন। যত দ্রুত সম্ভব এই যুদ্ধের ইতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন,  অবশেষে ৩০০ দিন পর পুতিন এটা যে যুদ্ধ, সেটা স্বীকার করলেন। তিন বলেন, বাস্তবতা স্বীকারের দ্বিতীয় পদক্ষেপ হিসেবে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের ইতি টানতে আমরা পুতিনের প্রতি আহ্বান জানাই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পুতিন যে পরিভাষাই ব্যবহার করুন না কেন, সার্বভৌম প্রতিবেশীর বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের ফলে প্রাণহানি, ধ্বংস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit