মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

চীনে ২০ দিনেই ২৫ কোটি মানুষ করোনায় আক্রান্ত!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শীত পড়তেই চীনে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ধরন বিএফ.৭ ভয়াবহভাবে বিস্তার ঘটেছে চীনে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে দেশটিতে অনেক রোগী মারা গেছে। খবর ব্লুমবার্গ এবং দ্য ফিন্যান্সিয়াল টাইমসের। ডিসেম্বরের প্রথম ২০ দিনে চীনে প্রায় ২৫ কোটি মানুষ মানুষের করোনা আক্রান্ত হবেন! দেশটির শীর্ষ কর্মকর্তরা নাকি এমনটাই ধারণা করেছিলেন। 

চীনের স্বাস্থ্য কর্মকর্তরা আগেভাগে অনুমান করেছিলেন ডিসেম্বরের প্রথমে ‘করোনা বিস্ফোরণ’ হতে পারে। আর সেই সংখ্যা নাকি ২৫ কোটি ছাড়াবে। আর সেই কারণেই নাকি সাধারণের প্রতি কড়া হয়েছিল প্রশাসন। চীনে কত মানুষ আক্রান্ত, তার সঠিক পরিসংখ্যান এখনও প্রকাশ্যে আসেনি। তবে যদি এই পরিসংখ্যান সত্যি হয়, তা হলে সে দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ এই মুহূর্তে করোনায় আক্রান্ত।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনে নাকি প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন ৩ কোটির বেশি মানুষ। এই তথ্য সত্যি হলে একদিনে কোভিড সংক্রমণের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে চীন। দেশটির করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit