মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

কুড়িগ্রামের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৫ জন

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম প্রতিনিধি :  কুড়িগ্রাম সদরের ত্রিমোহনীতে সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনায় মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল হান্নানের নাম ঠিকানা পাওয়া গেলেও অন্যজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। হান্নান রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকার মৃত নজীব হকের ছেলে।

আহতরা হলেন, পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত আব্দুস সামাদ, সদর উপজেলার পলাশ বাড়ি এলাকার আনিছুর রহমান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার স্বপন, রংপুরের কাউনিয়া উপজেলার মিজানুর রহমান ও উলিপুর উপজেলার সাতদরগার এলাকার ওবায়দুল হক। এরমধ্যে আব্দুস সামাদের অবস্থা আশঙ্কাজনক। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে কুড়িগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে আমান এন্টারপ্রাইজ নামে নৈশকোচ। ত্রিমোহনীতে নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকাকে ঢুকে যায়। এ সময় সড়কের পাশের দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দেয়। তবে অটোরিকশায় যাত্রী ছিলনা।কুড়িগ্রাম সদর থানার এস আই জাহিদ জানান, ঘটনাস্থল থেকে ৬জনকে হাসপাতালে পাঠানো হয়। নৈশকোচটি নিয়ন্ত্রন হারিয়ে মুদি দোকানে ঢুকে যায়। দোকানসহ দুটি অটো দুমড়ে-মুচড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবহন কুড়িগ্রাম সদর থানা হেফাজত রয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit