সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সবজি চাষে এগিয়েছে নেত্রকোনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার সর্বত্র শুরু হয়েছে শীতকালীন সবজির চাষ। আমন ধান ঘরে তুলেই কৃষকরা জমিতে রবিশস্য রোপণ করে ফেলেছেন। অনেকেই ধানের পাশাপাশি বেগুন, লাল শাকসহ মুলা চাষ করেছেন। জমি ফেলে না রেখে ফসল কাটার পরপরই দ্রত সরিষা, কপিসহ নানা জাতের সবজি আবাদ করছেন অনেকে। বাদ যাচ্ছে না নদীর চরগুলোও। এতে করে বাজার থেকে কিনে খাওয়া লাগছে না যেমন, তেমনি টাটকা সবজি বিক্রি করছেন ভালো দামে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, জেলার পুর্বধলা জারিয়াসহ বেশ কিছু উঁচু এলাকায় পুরোদমে চলছে রবিশস্য অর্থাৎ শীতকালীন সবজি চাষ। কোনো কোনো গ্রামের কৃষকরা ধানের পাশাপাশি বেগুন, মুলা, লাল শাকসহ বিভিন্ন সবজি আবাদ করে বাজারেও বিক্রিও করছেন ভালো দরে। নিজেরাও টাটকা সবজি খেতে পারছেন। অন্যদিকে বাজারে বিক্রি করেও সংসারে আয় করছেন।

বাড়ির পাশে সড়কের ধারে নদীর চরে যে যেখানেই জায়গা পাচ্ছেন আলু, শিম, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, লাল শাক, ফুল কপি, বাধা কপি, ডাটা, কচু শাক, কাঁচা মরিচ, মুলাসহ বিভিন্ন ধরনের রবিশস্য চাষে ব্যস্ত রয়েছেন। আগামী চৈত্র মাস পর্যন্ত পরিচর্যা করলে ভালো ফলন পাবেন বলেও আশা প্রকাশ করছেন কৃষকরা। আবার ফলন হওয়া বেগুন বাজারদর ৩০ টাকা কেজি বিক্রি করছেন আব্দুল লতিফ। কৃষক রোজালি নিজ জমিতে অন্যান্য শস্যের পাশাপাশি লাল শাক মুটি হিসেবে বিক্রি করছেন।

জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরজ্জামান বলেন, আট হাজার ছয়শত জন কৃষক পরিবারকে প্রণোদনা হিসেবে পাঁচ ধরনের সবজি বীজ দেয়া হয়েছে। যাতে তারা বসতবাড়িসহ সবখানে সবজি চাষ করতে পারে। এতে কৃষকরা লাভবান হবে। আশা করি আবাদের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। জেলায় এ বছর ৬ হাজার ৮০০ হেক্টর জমিতে শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যৌথ উদ্যোগে আমাদের পতিত ও অনাবাদি জমিগুলো আছে, এর মাঝে ৫ হাজার ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদের পরিকল্পনা নিয়েছি। এ ব্যাপারে কৃষক ভাইদের পরামর্শ দিয়ে যাচ্ছি। সেটির কাজ সম্প্রসারিত হচ্ছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit