রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

তীব্র শীতকালীন ঝড়ে কাঁপছে আমেরিকা, ৪৪০০ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেসক্ : তীব্র শীতকালীন ঝড়ে কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রভাবে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।

বড়দিন উপলক্ষে আমেরিকায় এখন ছুটির সময় চলছে। এই সময় দেশটির আকাশপথে ব্যস্ত ভ্রমণ মৌসুম হবে বলে অনেকে আশা করেছিলেন। তবে শক্তিশালী শীতকালীন ঝড় এক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটঅ্যাওয়ার’ এর তথ্যানুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ২ হাজার ৩৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া শুক্রবারের নির্ধারিত আরও ২ হাজার ১২০টি ফ্লাইটও ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।

অন্যদিকে রেলপথে যাত্রী সেবা দেওয়া অ্যামট্র্যাক ক্রিসমাসের আগে-পরে কয়েক ডজন ট্রেন বাতিল করেছে। এতে করে যুক্তরাষ্ট্রে ছুটির মধ্যে হাজার হাজার মানুষের ভ্রমণ অনিশ্চিত হয়ে পড়েছে।

রয়টার্স বলছে, ফ্লাইট বাতিলের পাশাপাশি হাজার হাজার ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বিতও হচ্ছে। বৃহস্পতিবার আমেরিকায় ৮ হাজার ৪৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর এক-তৃতীয়াংশই আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং সাউথওয়েস্ট এয়ারলাইন্সের।

এছাড়া সাউথওয়েস্ট এয়ারলাইন্স বৃহস্পতিবার ৮৬৫টি ফ্লাইট বাতিল করেছে, যা সংস্থাটির সকল নির্ধারিত ফ্লাইটের প্রায় এক-পঞ্চমাংশ এবং এয়ারলাইন্সটি ইতোমধ্যেই শুক্রবারের জন্য নির্ধারিত আরও ৫৫০টি ফ্লাইটও বাতিল করেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বৃহস্পতিবার বলেছে, শীতকালীন ঝড়টি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমে তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি করেছে। এতে করে শিকাগো, ডেট্রয়েট এবং মিনিয়াপলিস-সেন্ট পলে ভ্রমণে বড় ধরনের ব্যাঘাত ঘটবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit