রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মেক্সিকোর সীমান্তে ভেঙে ফেলা হচ্ছে ট্রাম্পের তৈরি দেয়াল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে।

রাজ্যের রিপাবলিকান গভর্নর, যার নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছিলেন যে এই দেয়াল অভিবাসী ঢলকে আমেরিকায় ঢুকতে বাধা দেবে।

তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে আইনি লড়াই করেছেন তারা এই যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন।

৯ শতাধিক শিপিং কন্টেইনার দিয়ে তৈরি এই দেয়াল নির্মাণ করতে সরকারের অন্তত আট কোটি ডলার ব্যয় হয়েছে।

কন্টোইনারের দেয়ালটির নির্মাণ শুরু হয় প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে। অ্যারিজোনার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকোর ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সাল থেকে এই সীমান্তের এক বিশাল অংশে বেড়া তৈরি করা হয়েছে।

গভর্নর ডাগ ডুসি এবছরের শুরুতে করোনাডো ন্যাশনাল ফরেস্টে অস্থায়ী ব্যারিয়ার নির্মাণ শুরু করেছিলেন। কিন্তু মার্কিন সরকার গত সপ্তাহে তার বিরুদ্ধে মামলা করে দাবি করেছে যে সাত-কিলোমিটার দীর্ঘ প্রাচীরটি কেন্দ্র সরকারের অধীন ভূমিতে ঢুকে পড়েছে।

তবে বুধবার ফেডারেল সরকারের সঙ্গে এক চুক্তির পর ডুসির নেতৃত্বাধীন প্রশাসন বলেছে, আগে নির্মাণ করা সব শিপিং কনটেইনার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম, উপকরণ, যানবাহন ও অন্যান্য জিনিসগুলি জানুয়ারির প্রথম দিকে সরিয়ে ফেলা হবে।

ওই এলাকায় কাজ করে এমনি একটি পরিবেশ-রক্ষাকারী গোষ্ঠী সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি ওই দেয়ালের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিল।

সংস্থাটি দাবি করেছে, কন্টেইনারের প্রাচীরটি একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনকে বিভক্ত করেছে যা হুমকির মুখে থাকা প্রাণীদের আবাসস্থল এবং পানীয় জলের উৎস ও অভিবাসন রুটগুলিকে বন্ধ করে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে প্রাচীর নির্মাণ এবং সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির মূল বিষয়।

সাম্প্রতিক মাসগুলিতে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় কয়েক হাজার লোককে আটক করা হয়েছে।

আর সীমান্ত সমস্যাগুলি মোকাবেলায় ব্যর্থতার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার ক্রমবর্ধমান সমালোচনার মুখোমুখি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit