রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে মার্কিন ডেপুটি সেক্রেটারির ফোন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে এ কথা জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। মার্কিন ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে মায়ের ডাক নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সে সময় মায়ের কান্না নামে আরেকটি সংগঠন তার সঙ্গে দেখা করতে চান। পরে নিরাপত্তাজনিত কারণে রাষ্ট্রদূত দ্রুত ওই এলাকা ছেড়ে যান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তাদের উদ্বেগ জানিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit