রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চায় রাশিয়া, বললেন পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান চায় তার দেশ এবং এটি অনিবার্যভাবে কূটনৈতিক সমাধানের সঙ্গে জড়িত। পুতিন আরো বলেছেন, সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানো আমাদের উদ্দেশ্য নয়। যুদ্ধ শেষ করাটাই লক্ষ্য। আমরা এ যুদ্ধ শেষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব।

যত তাড়াতাড়ি এটির সমাপ্তি ঘটে, সেটি অবশ্যই মঙ্গলজনক। পুতিন সাংবাদিকদের বলেছেন, আমি অনেকবার বলেছি- বৈরিতা বেড়ে গেলে তা অহেতুক ক্ষয়ক্ষতি ডেকে আনে। ক্রেমলিন অবশ্য বারবার বলে আসছে তারা আলোচনার দরজা খোলা রেখেছে। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে যথেষ্ট সন্দিহান। তাদের ধারণা, ইউক্রেনে ১০ মাসের যুদ্ধে কয়েক দফায় পরাজয় এবং পিছু হটার পর রাশিয়া আলোচনার নামে কালক্ষেপণ করার চেষ্টা করছে।

একদিকে রাশিয়ার দাবি, আলোচনা করতে অস্বীকৃতি জানাচ্ছে ইউক্রেন। অন্যদিকে ইউক্রেন বলছে, রাশিয়াকে হামলা বন্ধ করতে হবে এবং তাদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে।

ভ্লাদিমির পুতিন বলেছেন, সব সংঘাতই কূটনৈতিক পথে কোনো ধরনের আলোচনার মধ্য দিয়ে একভাবে নয়ত অন্যভাবে শেষ হয়। সংঘাতে জড়িত কোনো পক্ষ তাড়াতাড়ি অথবা দেরিতে আলোচনায় বসে কোনো চুক্তি করে। আমাদের বিরোধিতা যারা করছে, তাদের এই কথা যত দ্রুত উপলব্ধিতে আসবে ততই মঙ্গল। আমরা কখনোই এ ব্যাপারে হাল ছেড়ে দেব না।
সূত্র: রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit