শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

নোয়াখালীতে জামায়াত নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৫৪ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌরসভা জামায়াতের সভাপতি মো. সাহাব উদ্দিন কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাহাব উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান সোনাইমুড়ী অলস্কয়ার হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো.সুলতান আহসান উদ্দিন জামায়াত নেতাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন। তবে কোন মামলায় জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ এ বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশের এই কর্মকর্তা।

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit