মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার ॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ৩০১ কেজি ওজনের কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া সীমান্ত এলাকা থেকে ৩০১ কেজি ওজনের ওই মুর্তি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আলমগীর কবির পিএসসি।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানাগেছে,ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্থ আমড়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার নং ৩০০/৭-এস থেকে ১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ আমড়া মাঠে, ৪০দিনের কর্মসৃজন কাজ করার সময় ওই এলাকার বাসিন্দা মোঃ মোকসেদুল ইসলাম মাটি খনন করার সময় একটি কষ্টি পাথরের মূর্তি দেখতে পায়। বিষয়টি ওই ব্যক্তি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও আমড়া সীমান্ত ফাঁড়িতে জানালে,খবর পেয়ে তাৎক্ষণিক সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মোঃ শুকশাহ এর নেতৃত্বে বিজিবি;ও একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি খনন করে কষ্টি পাথরের একটি পূর্ণাঙ্গ মূর্তি উদ্ধার করে।

কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন জানান,আমড়া সীমান্তের আদিবাসী পাড়ার দক্ষিন পাশে ৪০দিনের কর্মসৃজন কাজ করার সময় একটি উচু ঢিপি থেকে মাটি খুড়তে গিয়ে তারা ওই মুর্তি দেখতে পায়। পরে বিষয়টি তাকে জানালে,তিনি খবর পেয়ে বিজিবি এবং পুলিশকে অবগত করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম জানায়,গ্রামবাসীর কাছে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে, বিজিবি সদস্যরা মূর্তিটি উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন বলেও জানান তিনি।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক মোঃ আলমগীর কবির পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদস্যরা ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছেন। ওই কষ্টি পাথরের মূর্তির ওজন ৩০১ কেজি, যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি এক লক্ষ টাকা। এসময় স্থানীয় জনপ্রতিনিধি এবং ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit