বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গৃহকর্মীকে নির্যাতন-অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ মহিলা আ.লীগ নেত্রীসহ গ্রেফতার-২

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মী (১৫) কে নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিন সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।    

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাটখিল পৌরসভার স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট থেকে সোনাইমুড়ী থানার পুলিশ তাদের গ্রেফতার করে। লিখিত অভিযোগসূত্র ও ভিকটিম সূত্রে জানা যায়, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন ভিকটিম। কিছুদিন পর ২নং অভিযুক্ত বিবাদী অপরিচিত লোকজন আনিয়া আমাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভিকটিম প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন ও রুমে আটকে রাখা হয়।

পরবর্তীতে আমাকে ১নং আসামী দিলরুবার ভাড়া বাসায় সোনাইমুড়ীতে নিয়ে আসে। সেখানেও একই কায়দায় আমাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে আমাকে চেতনানাশক ওষুধ সেবনে যৌন কাজে বাধ্য করা হত। পরবর্তীতে আমি বাধ্য হয়ে পালিয়া আসি। বর্তমানে আমি ও আমার পরিবার তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। পরে আমি দুজন মহিলা আওয়ামীলীগ নেত্রীর সহায়তায় নোয়াখালী পুলিশ সুপারের নিকট অভিযোগ করি। 

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এটা সত্য কি মিথ্যা আমি এটা বলব না, তবে মেয়েটি ভালো নয়। আমার বিরুদ্ধে রিপোর্ট করলে আমিও দেখব ও মামলা করবো বলে তিনি এ প্রতিনিধি হুমকি দেন। সোনাইমুড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.ইউনুছ মিয়া বলেন, এ ঘটনায় মানব পাচার আইনে মামলা হয়েছে।  ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।   

কিউএনবি/অনিমা/২১.১২.২০২২/বিকাল ৪.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit