মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নাৎসি ক্যাম্পের সাবেক সচিবের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হলোকাস্টের সময় দশ হাজারের বেশি হত্যাকাণ্ডের দায়ে নাৎসি ক্যাম্পের সাবেক একজন সচিবকে (সেক্রেটারি) কারাদণ্ড প্রদান করা হয়েছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ইরমগার্ড ফচনার নাৎসি দখলকৃত পোলান্ডের গদানস্কের কাছে একটি ক্যাম্পে নাৎসি কমান্ডারের অধীন স্টেনোগ্রাফার এবং টাইপিস্ট হিসেবে কাজ করতেন।

১৯৪৩ সাল থেকে ১৯৪৫ সালে নাৎসি শাসন শেষ হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছিলেন।

উত্তর জার্মানির জেহো আদালতের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরমগার্ড ফচনারকে ২ বছরের কারাদন্ড (স্থগিত) প্রদান করেছে। বিচারক বলেছেন, যদিও ইরমগার্ড একটি বেসামরিক পদে দায়িত্ব পালন করতেন, তবে ক্যাম্পের মধ্যে কী সংঘটিত হতো সেটা সম্পর্কে তিনি জানতেন। 

বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বরে যখন তার বিরুদ্ধে বিচার শুরু হয়, ফচনার তখন তার অবসরকালীন বাড়ি থেকে পালিয়ে যান। পরে তাকে হামবার্গের একটি সড়কে খুঁজে পায় পুলিশ।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী আজ থেকে ৭৫ বছর আগে পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে আউশভিৎস-বিরকেনাউ বন্দিশিবিরে পৌঁছানোর আগে ১ দশমিক ১ মিলিয়ন বেসামরিক মানুষকে হত্যা করে জার্মানির নাৎসি বাহিনী। নিহত লোকজনের অধিকাংশই ছিল ইহুদি। এই হত্যাকাণ্ড ইতিহাসে হলোকাস্ট নামে পরিচিত।

জার্মানি হলোকাস্টের সঙ্গে জড়িত বেশ কয়েকজন দোষীকে বিচারের মুখোমুখি করেছে।  

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit