মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন আখাউড়ার ইউএনও

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১১৩ Time View

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দাপ্তরিক কাজ শেষে রাতে বের হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। খোঁজে বের করলেন শীতার্ত অসহায়দের। দেড়শ’ শীতার্তের গায়ে তিনি জড়িয়ে দিলেন কম্বল।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মাঝে সোমবার রাত নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব কম্বল বিতরণ করেন ইউএনও অংগ্যজাই মারমা।

উপজেলার মোগড়া বাজার, আখাউড়া রেলওয়ে স্টেশন, খড়মপুর মাজার, আজমপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি। এ সময় শীতার্তরা সরকার তথা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আখাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।

তাপস চক্রবর্তী জানান, গত চার-পাঁচ দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতে ইউএনও কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব কম্বল আসে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit