মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

কুষ্টিয়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ : আহত-৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন। রবিবার মধ্যরাতে কুষ্টিয় সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫) এবং একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬) কে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা আনন্দ-উল্লাস করতে থাকে। এসময় ব্রাজিল সমর্থকরা খেলা না দেখে চলে যায়। এর কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে তারাও আনন্দ-উল্লাস করলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষে আর্জেন্টিনা ফুটবল দলের জয় হলে দলটির সমর্থকরা নাচানাচি শুরু করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. জহুরুল ইসলাম বলেন, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit