শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

শাহীনবাগের ঘটনা নিয়ে যা জানাল মার্কিন দূতাবাস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রাজধানীর শাহীনবাগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র জেফ রিডেনর রোববার গণমাধ্যমে এই বিবৃতি পাঠান। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখা দেওয়ায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে গত ১৪ ডিসেম্বর ‘মায়ের ডাক’ সংগঠনের পূর্বনির্ধারিত অনুষ্ঠান ত্যাগ করতে হয়েছিল। অনুষ্ঠানটিতে প্রতিবাদকারীরা হস্তক্ষেপ করেছিল। ভবনের ভেতরে যেখানে রাষ্ট্রদূত অব্স্থান করছিলেন সেখানে তারা ঢোকা চেষ্টা করে। অন্য প্রতিবাদকারীরা রাষ্ট্রদূতের গাড়ি ঘিরে ধরেছিল। 

দূতাবাস বিষয়টি ঢাকায় বাংলাদেশ সরকার এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মানবাধিকারকে মার্কিন পররাষ্ট্র নীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অভিহিত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে থাকে এবং নিয়মিত বিভিন্ন সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করে থাকে। বিগত কয়েক বছরে ‘মায়ের কান্না’ নামক সংগঠনের কাছ থেকে দূতাবাসে কোনোরকম যোগাযোগ করা হয়নি বলেও দাবি করেছে মার্কিন দূতাবাস। 

রাষ্ট্রদূত হাস গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামক সংগঠনের আয়োজনে ঢাকার শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘নিরাপত্তা উদ্বেগের কারণে’ তিনি তড়িঘড়ি সাক্ষাৎ শেষ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। ওই দিন বিকেলে তিনি জরুরি ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ‘নিরাপত্তাজনিত অনিশ্চয়তার’ কথা জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে মন্ত্রী সাংবাদিকদের জানান। উল্লেখ্য, ১৯৭৭ সালের ২ অক্টোবর বিদ্রোহ দমনের নামে বিমানবাহিনীর সহস্রাধিক সদস্য গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নিয়ে গঠিত হয় ‘মায়ের কান্না’ সংগঠন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit