রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের ইরান হামলার পর পারমাণু অস্ত্র অর্জনের কথা ভাবছে অনেক দেশ : তেহরান মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের

দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন মেয়র পদে ৫ মনোনয়নপত্র দাখিল

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : দুর্গাপুর পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেল পর্যন্ত ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সকাল থেকেই দলীয় ও স্বতন্ত্র মেয়র প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে যারা মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্যে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. আব্দুস ছালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মুহাম্মদ আব্দুল মান্নান, স্বতন্ত্রপ্রার্থী সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন ও সমাজসেবক মোনালিসা ইয়াসমিন।

আগামী ১৯ ডিসেম্বর বাছাই, ২৬ ডিসেম্বর প্রত্যাহার এবং আগামী ১২ জানুয়ারি ২০২৩ তারিখ ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়। এ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট হবে বলে জানান, জেলা রিটানির্ং অফিসার। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২০,৭৮১ জন। এতে পুরুষ ১০,০৬৬ ও মহিলা ভোটার সংখ্য ১০,৭১৫ জন। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মারা গেলে আগামী ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit