রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

‘ফুটবল সম্পর্কে এমবাপ্পে কিছুই জানে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মহারণে আজ আর্জেন্টিনার প্রতিপক্ষ ফ্রান্স। কাতারের লুসাইল স্টেডিয়ামে রাত ৯টায় খেলাটি শুরু হবে। বিশ্বকাপের গত আসরে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলে ফরাসিরা। ফ্রান্সের সেই শিরোপা জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবার কাতার বিশ্বকাপেও তার দুর্দান্ত ফারম্যান্সে ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ফ্রান্স। 

অথচ ফ্রান্সের এই তারকা নাকি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ।  তিনি বলেন, ‘ফুটবল সম্পর্কে আসলে এমবাপ্পে কিছুই জানে না। ও তো দক্ষিণ আমেরিকায় খেলেনি। আর এখানে না খেলে থাকলে এসব কথা বলা উচিত নয়। তবে আমার কাছে মনে হয় না ওর কথায় কোনও প্রভাব ফেলবে। আমরা দুর্দান্ত একটি দল; লোকে সেভাবেই স্বীকৃতি দেয়।’

এমবাপ্পেকে নিয়ে ফাইনালের ঠিক আগে মার্টিনেজের এমন মন্তব্য করার পেছনে বেশ কারণও আছে। 

গত মে মাসে এমবাপ্পে লাতিন অঞ্চলের ফুটবল নিয়ে সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, ইউরোপিয়ান দলগুলো বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়। কারণ, তারা একে অপরের বিপক্ষে উঁচুমানের ম্যাচ খেলে থাকে সবসময়। তুলনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেভাবে চাহিদা মেটাতে পারে না!

এমবাপ্পের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই কারও পক্ষে ভালোভাবে নেওয়ার কথা নয়। বিশেষ করে ওই দুটি দলের একটি যখন ফাইনালে ফ্রান্সেরই প্রতিপক্ষ। ম্যাচের আগে ফরাসি তারকার কথা মনে করিয়ে দিতেই মার্টিনেজ এমনটি বলেছেন।   

শুধু মার্টিনেজই এমবাপ্পের কথার প্রতিবাদ করেননি। আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও বলেছেন, ‘এই ধরনের কথা বলা অন্যায়।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit