রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

এবার আর্জেন্টিনার সাপোর্ট করে যে বার্তা দিলেন ব্রাজিল সমর্থক মিম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বকাপ ফুটবলে ফাইনাল আজ। ঢাকাই ছবির চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম সমর্থন করেন ব্রাজিল। বলা যায় পৈতৃক সূত্রেই ব্রাজিল সমর্থক পাওয়া। যে দল কোয়ার্টার ফাইনালেই বিদায় হয়েছে। ক্রোয়েশিয়ার কাছে ৩-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বাড়ি ফেরেন। 

ব্রাজিল হেরে যাওয়ার পর বিশ্বকাপ খেলা দেখার আগ্রহ কমে গেছে মিমের। এরই মাঝেই ব্যস্ত হয়ে পড়েন নতুন ছবির শুটিংয়ে। বর্তমানে তিনি কলকাতার সুপারস্টার জিতের বিপরীতে ‘মানুষ’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন। 

নিজের প্রিয় দল বিশ্বকাপের ফাইনাল মঞ্চে না উঠলেও ফাইনাল ম্যাচ দেখার অধীর আগ্রহের কথা জানালেন মিম। রোববার হোয়াটসঅ্যাপে এ নায়িকা বললেন, ব্রাজিল নিয়ে অনেক প্রত্যাশা করেছিলাম। আমার দল তো বিদায় নিয়েছে। তবে ফাইনাল ম্যাচ নিয়ে একটা উত্তেজনা কাজ করছে। আজ তো শেয়ানে শেয়ানে লড়াই।

তবে লড়াই যাদের সঙ্গেই হোক বিশ্বকাপের ট্রফিটা মেসির হতেই উঠবে বলে মিমের ধারণা। নায়িকার ভাষ্য— ‘আমার মন বলছে, এবারের কাপটা মেসিই নেবে। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই যাবে।’

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit