শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ফাইনালে বেনজেমাকে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে লিওনেল মেসির নেতৃত্বে কাতারে পা রাখে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলায় প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। 

আগামী রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফাইনালে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। 

সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচের দিন কাতারের আল বায়েত স্টেডিয়ামে দেখা গেছে ফ্রান্স প্রেসিডেন্ট হাস্যোজ্জ্বল ম্যাক্রোঁর উপস্থিতি। নিশ্চিত ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামেও দেখা যাবে তাকে। ভাগ্য ভালো হলে আরও একবার হয়তো ট্রফিটা হাতে তুলে নিতে পারবেন তিনি। 

হঠাৎ ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স দলটি নিয়েও কথা বললেন। জানালেন, তিনি চান ফাইনালে করিম বেনজেমাসহ যেসব খেলোয়াড় ইনজুরির কারণে বিশ্বকাপ খেলতে পারেননি, তাদের সবাই হাজির থাকুক।

করিম বেনজেমা ফাইনালে ফ্রান্স দলে থাকতে পারেন- এ নিয়ে এরই মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। ফ্রান্সের বিশ্বকাপ দলে ছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে উরুর ইনজুরিতে পড়ে আর খেলা হয়নি তার। ফ্রান্স দলও তার কোনো পরিবর্তন ঘোষণা করেনি।

এরই মধ্যে নিজের ক্লাব রিয়াল মাদ্রিদ এবং প্যারিসে গিয়ে সুস্থতার জন্য লড়াই করেছেন এবং মোটামুটি সুস্থও হয়ে গেছেন। চাইলে এখন মাঠেও নামতে পারেন। রিয়াল মাদ্রিদও অনুমতি দিয়েছে বেনজেমাকে, যাতে তিনি কাতার গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন।

মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের পর সংবাদমাধ্যম ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকে করিম বেনজেমা সম্পর্কে জিজ্ঞাসাও করেছিল। জবাবে কোনো উত্তর দেননি দেশম এবং খুব ঠান্ডা প্রতিক্রিয়া দেখান। এ থেকেই ধারণা করা হচ্ছে বেনজেমা ফাইনালে থাকতেও পারেন।

তবে ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোঁ শুধু করিম বেনজেমাই নয়, ইনজুরিতে আক্রান্ত হয়ে যারা বিশ্বকাপ খেলতে পারেননি, সেব খেলোয়াড়কেও ফাইনালে ফ্রান্স দলের পাশে চেয়েছেন। তাদের মধ্যে যেমন রয়েছেন পল পগবা, এনগোলা কন্তের মতো ফুটবলার।

ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া কাস্তেরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের ইচ্ছা অনুযায়ী তারা চেষ্টা করছেন ইনজুরিতে আক্রান্ত হয়ে যে ছয়-সাতজন ফুটবলার এবারের বিশ্বকাপ খেলতে পারেননি, তাদেরও বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স দলের পাশে রাখা যায় কি না।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit