বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

কুষ্টিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশু সহ নিহত-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পৃথক দু’টি সড়ক দূর্ঘটনায় ইটভাঁটির মালিক ইকবাল হোসেন (৩৫) ও শিশু হোসাইন (৩) নামে দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়ক ও দুপুরে দৌলতপুরে পৃথক এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার কন্দপদিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে ইকবাল হোসেন (৩৫) এবং দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় বালিরদিয়াড় গ্রামের শফিকের ছেলে হোসাইন।

স্থানীয় সূত্রে জানাগেছে, কুষ্টিয়া রানাখড়িয়া কবরস্থান এলাকা থেকে বালি নিয়ে (‘ঢাকা মেট্রো-ট ২০-৩৪২৬) একটি ট্রাক যশোরে যাচ্ছিল। কুষ্টিয়া বটতৈল বাইপাস সড়কের ওভার ব্রীজের উঠলে বিপরীত দিক থেকে আসা ভাই ভাই ব্রিক্স ইটভাঁটির মালিক ইকবাল হোসেন মোটরসাইকেল (‘ঝিনাইদহ-হ ১২-২২১১)’ নিয়ে বাড়ী ফেরার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এঘটনায় ট্রাক সহ ট্রাক চালক যশোরের ঝিকরগাছার রাফিউল ইসলামের ছেলে রিপন হোসেন (২৬) কে আটক করেছে কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ।

কুষ্টিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেবব্রত রায় জানান, স্থানীয় মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাক চালককে আটক করা হয়েছে। অপর দিকে একই দিন দুপুরে জেলার দৌলতপুর উপজেলার মাজদিয়াড় বালিরদিয়াড় গ্রামের শফিকের ৩বছরের শিশু সন্তান হোসাইন রাস্তার পাশে খেলা করার সময়ে পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

দৌলতপুরে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান বলেন, মাজদিয়াড় বালিরদিয়াড় গ্রামের শফিকের ৩বছরের হোসাইন নিজ বাড়ির পাশে রাস্তায় খেলা করার সময় পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে মারা। এঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit