মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আওয়ামীলীগ এম.পি’র স্বামী হত্যা মামলা প্রত্যাহার করে পুন: তদন্তের দাবি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সংরক্ষিত আসনের আওয়ামী লীগ দলীয় এম.পি উম্মে ফাতেমা বেগম শিউলী আজাদের স্বামী ও আওয়ামী লীগ নেতা এ কে এম ইকবাল আজাদ হত্যা মামলা প্রত্যাহার করে পুন: তদন্তের দাবি জানানো হয়েছে। সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাদের আয়োজনে বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। অন্যথায় সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়ারও হুশিয়ারি উচ্চারণ করা হয়।  

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সাবেক যুগ্ম সম্পাদক ও সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজ আলী। নিজেদের নির্দোষ দাবি করে বক্তারা বলেন, ‘ইকবাল আজাদকে হত্যা করেছে কতিপয় মাদকাসক্ত।

রাজনৈতিক ফায়দা লুটতে একটি মহল ষড়যন্ত্র করে তৎকালীন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল লোকদের আসামী করে সরাইল আওয়ামী লীগকে ধ্বংস করার খেলায় মেতেছেন। বিনা অপরাধে আমরা দীর্ঘ সময় জেলে খেটেছি। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে পুড়িয়ে দেওয়া হয়েছে।’ মামলাটি দ্রোত প্রত্যাহার করে পুনরায় তদন্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে অচল করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১২ খ্রিষ্টাব্দের ২১ অক্টোবর দলীয় কোন্দলের জেরে খুন হন ইকবাল আজাদ। হত্যা মামলায় আসামী করা হয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে। এ নিয়ে দলে শুরু হওয়া অস্থিরতা এখনো বিরাজমান। হত্যা মামলার আসামীরা এখন জামিনে আছেন।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit