স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের ফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ফ্রান্স। দুই দলের দুই তারকা খেলোয়াড় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের ওপরই নজর বেশি থাকবে ফাইনালে। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের চোখ থাকবে টিভি পর্দায়। খেলা দেখবেন শাহরুখ খানও।
টুইটারে একটি ভিডিও প্রকাশ করে শাহরুখ লিখেছেন, মাঠে মেসি ও এমবাপ্পে … স্টুডিওতে ওয়েন রুনি ও আমি … পাঠান। ১৮ ডিসেম্বরের রাতটি দারুণ হতে যাচ্ছে। ভিডিওতে দেখা গেছে সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনিকেও। ভাঙা ভাঙা হিন্দিতে রুনিকে বলতে শোনা গেছে, পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে। সিট বেল্ট বেঁধে নিন।
কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪