রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

‘বিশ্বকাপ না জিতলেও মেসি সর্বকালের অন্যতম সেরা’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ সালে বিশ্বকাপ জয় করা হোর্হে বুরুচাগা মনে করেন বিশ্বকাপ না জিতলেও লিওনেল মেসি সর্বকালের সেরাদের কাতারেই থাকবেন। যদিও তিনি ৩৬ বছর ধরে চলা শিরোপা খরা কাটাতে চান মেসির হাতেই উঠুক এবারের ট্রফি। তবে বুরুচাগার মত, কোনো কারণে আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলেও ইতিহাসে মেসির অবস্থানের মেসি থাকবেন। 

তিনি বলেন, ‘মেসি জিতুক আমি চাই। কিন্তু যদি জিততে না পারে, তাহলে কী হবে! আমরা কি মেসিকে ভুলে যাব? তাঁকে অভিযুক্ত করে বলব যে, ম্যারাডোনার মতো তুমি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারনি! নাহ্! বিশ্বকাপ জিতলেও মেসি যেমন থাকবে, বিশ্বকাপ না জিতলেও থাকবে। সে ম্যারাডোনার চেয়ে কম বা বেশি হবে না।’আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে বুরুচাগা আছে নিজের মতো। ১৯৮৬ বিশ্বকাপ ফাইনালে তার গোলেই জয় পেয়েছিল ম্যারাডোনার দল।

বুরুচাগা বলেন, ‘গত ৭০ বছরে সর্বকালের সেরা ৫ ফুটবলারের মধ্যে মেসি থাকবে। সে বিশ্বকাপ জিতুক কিংবা না জিতুক। এই সত্তর বছরে সর্বকালের সেরাদের পাঁচ ফুটবলার হচ্ছেন, আলফ্রেদো দি স্তেফানো, পেলে, ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি। এই পাঁচ জনের দুজন কখনোই বিশ্বকাপ জেতেননি। তাঁদের অবস্থানে (বিশ্বকাপ না জিতলেও) কি পরিবর্তন এসেছে? মেসিরও আসবে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit