রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তা কর্মীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের লুসাইল স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্ব পালনকালে মৃত্যু হয়েছে এক নিরাপত্তা কর্মীর। জন এনজাও কিবুয়ে নামের মৃত্যুবরণকারী ওই কর্মী কেনিয়ার নাগরিক।

বুধবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি’।

এর আগে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী।

আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে মেডিকেল টিমের যথাসাধ্য প্রচেষ্টার পরও কিবুয়ে মৃত্যুবরণ করেন। গত তিনদিন ধরে তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এই মৃত্যুতে তার পরিবারের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে গভীর সমবেদনাও জানানো হচ্ছে।”

লুসাইল স্টেডিয়ামে দায়িত্ব পালনকালীন অবস্থায় গত ১০ ডিসেম্বর (শনিবার) আটতলা থেকে পড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কিবুয়ে। যদিও আয়োজক কমিটি বা স্টেডিয়াম কর্তৃপক্ষ কেউই স্পষ্ট ব্যাখ্যা দেননি কেন এবং কীভাবে পড়ে গেছেন ওই নিরাপত্তাকর্মী। 

সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। এরপর তিনদিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে ১৩ ডিসেম্বর মারা যান তিনি।

কিবুয়ের বোন আন ওয়ানজিরু জানিয়েছেন, স্টেডিয়ামের আটতলা থেকে তার ভাইয়ের পড়ে যাওয়ার কথা তাদের জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে কিবুয়কে নিয়োগ দেওয়া কর্মকর্তা।

গত সপ্তাহে একজন ফিলিপিনো কর্মী ট্রেনিং সাইটে কাজ করার সময় মারা যান।

কিউএনবি/অনিমা/১৫.১২.২০২২/বিকাল ৩.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit