রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির

‘আর্জেন্টিনার বিপক্ষে জয় সহজ হবে না’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

স্পোর্টস ডেস্ক : মরুর বুকে আয়োজিত প্রথম বিশ্বকাপের ফাইনালেও জায়গা করে নিয়েছে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। এই ম্যাচটিতে জয় পেলেই ব্রাজিল, ইতালির পর তৃতীয় দল হিসেবে রেকর্ড গড়ে টানা দুই বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে লা ব্লুজরা।

তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করছেন ফরাসি দলটির অধিনায়ক হুগো লরিস। তার মতে, ফাইনালে একটা দারুণ ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে।

মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে লরিস বলেন, আর্জেন্টিনা বড় দল। কতটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, সেটা তারা করে দেখিয়েছে। আর্জেন্টিনার লিওনেল মেসির মতো খেলোয়াড় আছে। তবে আমরা সবকিছু নিজেদের পক্ষে রাখার চেষ্টা করব।

এদিন বিশ্বকাপ ইতিহাসে গোলকিপার হিসেবে জার্মানির ম্যানুয়েল নয়্যারের সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি ১৯টি ম্যাচ খেলে ফেললেন লরিস। ফাইনাল খেলার সুযোগ পেলে নয়্যারকেও ছাড়িয়ে যাবেন এই গোলকিপার।  

এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা চলতি বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হেরেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরেছিল দিদিয়ের দেশমের শিষ্যরা। এরপর থেকে দাপট দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ফরাসিরা। সর্বশেষ বুধবার রাতে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় এমবাপ্পে-ফার্নান্দেজরা।

অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথম অঘটনের শিকার হয়েছিল আর্জেন্টাইনরা। গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল লা আলবিসেলেস্তেরা। এরপর ক্রমেই দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে আকাশি-সাদা জার্সিধারীরা। সর্বশেষ মঙ্গলবার রাতে ক্রয়েশিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দেয় মেসি-আলভারেজরা।

কিউএনবি/অনিমা/১৫.১২.২০২২/দুপুর ১২.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit