রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বাবার রেকর্ড স্পর্শ করলেন শচীনপুত্র অর্জুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকার। ৩৪ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ভারত লিজেন্ট।  

বুধবার দুর্দান্ত এক সেঞ্চুরিতে বাবার রেকর্ড স্পর্শ করলেন অর্জুন।

ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফি প্রতিযোগিতায় রাজস্থানের বিপক্ষে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন গোয়ার হয়ে ১৭৭ বলে সেঞ্চুরির দেখা পান অর্জুন।

১৯৮৮ সালের ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন বিশ্ব ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার।

গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে সাত নম্বরে ব্যাট করতে নেমে ১২০ রানের ইনিংস খেলেন অর্জুন। ২০৭ বলের ইনিংসে ১৬টি চার ও দুটি ছক্কা মারেন এই বাঁ-হাতি ব্যাটার।

ভারত অনূর্ধ্ব-১৯ দলে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সে সঙ্গে যুক্ত আছেন অর্জুন। যদিও মুম্বাইয়ের হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

মুম্বাই থেকে চলতি মৌসুমে গোয়ায় যোগ দেন অর্জুন।

২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার। ক্রিকেট-পাগল ভারতে শচীনের ২২ গজের ঈশ্ব উপাধি দিয়েছে সে দেশের ভক্তরা।

কিউএনবি/অনিমা/১৫.১২.২০২২/সকাল ১০.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit