বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের যা দাম বেড়েছে, আমাদের ইমপোর্ট আইটেমগুলোর উপর তার প্রভাব পড়েছে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে এখনো মূল্যস্ফীতি কমই আছে। যার কারণে খুব বেশি প্রভাব পড়েনি। মানুষের ক্রয় ক্ষমতার সীমাবদ্ধতা আছে। সব মিলিয়ে অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি।

বুধবার দুপুরে রংপুরে ডায়াবেটিস সমিতির এক অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী তিন দিনের সফরে রংপুরে এসেছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, শীতকালীন পণ্যের দাম কিন্তু সহনীয় পর্যায়ে আছে। আর চাল, ডাল, তেল ও চিনিসহ যেসব পণ্য আমদানি করতে হয়, তার দামতো বিশ্ব বাজারের ওপর নির্ভর করে। এটা কখন কমবে বা বাড়বে বলা বড় মুশকিল। টিসিবি এক কোটি পরিবারকে পণ্য দিচ্ছে, এটা চলমান থাকবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক জাসেম বিন জুম্মন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit