রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

গেইলের পর টি-টোয়েন্টিতে বারো হাজারি ক্লাবে মালিক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : চলমান লঙ্কান প্রিমিয়ার লিগে শোয়েব মালিক খেলছেন জাফনা কিংসের হয়ে। জাফনার হয়েই কলম্বো স্টার্সের বিপক্ষে ম্যাচে ৩৫ রানের এক ইনিংস খেলেন শোয়েব, যে ইনিংসের মাধ্যমেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে রান সংখ্যা নিয়ে যান বারো হাজারের ওপরে। শোয়েবের আগে বারো হাজার রানের এই মাইলস্টোনটা অর্জন করেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তান দলের সেমিফাইনাল যাত্রায় গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শোয়েব মালিক। তবে ২০২২ সালের বিশ্বকাপেও পাকিস্তান দলে জায়গা হয়নি তার। টেলিভিশনে ক্রিকেট বিশ্লেষকের ভূমিকায়ই তখন দেখা গিয়েছিল তাকে। সাধারণত যে ভূমিকায় খেলোয়াড় হিসেবে ক্রিকেট অধ্যায় সমাপ্তি করে দেয়া ক্রিকেটারদেরই দেখা যায়। কিন্ত শোয়েবের যেন ক্রিকেটের সঙ্গে সম্পর্ক শেষ হবারই নয়!

লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে আসলেন, টোয়েন্টি-টোয়েন্টির ফেরিওয়ালা গেইলের সঙ্গে নিজেকেও মূল্যবান এক ক্লাবে অন্তর্ভুক্ত করলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৮৫তম ম্যাচে এসে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে বারো হাজার রানের মাইলফলকের মালিক হলেন।

মালিকের সঙ্গে লঙ্কান প্রিমিয়ার লিগে পাকিস্তানি আরও অনেকেই খেলছেন। আজম খান, আনওয়ার আলি, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজরাও আছেন। শ্রীলঙ্কান ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হয়েছে ৬ ডিসেম্বরে, যেটিতে লড়াই করছে পাঁচটি দল। কলম্বোতে ফাইনাল অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২৩ তারিখে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit