মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

উত্তর কোরিয়ায় দুধ-কফি বিক্রি করায় ব্যবসায়ীর কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় ১০ লাখ ডলার মূল্যের স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করায় সিঙ্গাপুরের এক ব্যক্তির কারাদণ্ড হয়েছে।

কারাদণ্ড পাওয়া ফুয়া সেজে হি (৫৯) নামের ওই ব্যক্তি সিঙ্গাপুরের কোমল পানীয় (বেভারেজ) কোম্পানি পোক্কা ইন্টারন্যাশনালের সাবেক ব্যবস্থাপক। দোষ স্বীকার করার পর গত সোমবার তাকে পাঁচ সপ্তাহের কারাদণ্ড দেন সিঙ্গাপুরের আদালত। খবর এএফপির। 

আদালতের নথি বলছে, পোক্কা ইন্টারন্যাশনালে কর্মরত অবস্থায় ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে কয়েকটি কোম্পানির কাছে স্ট্রবেরির স্বাদযুক্ত দুধ ও কফি বিক্রি করেছিলেন ফুয়া। এ পণ্যগুলোর গন্তব্য যে উত্তর কোরিয়া বিষয়টি তিনি জানতেন অভিযোগে বলা হয়েছে।

আদালতের নথিতে বলা হয়, ২০১৪ সালে কিম নামে এক ব্যক্তির সঙ্গে ফুয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন এক গ্রাহক। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার দূতাবাসে কর্মরত ছিলেন কিম। পরে দূতাবাসটির অপর এক কর্মীর সঙ্গেও ফুয়ার পরিচয় হয়েছিল।

পণ্য বিক্রয় থেকে ফুয়া কোনো কমিশন পাননি। তবে এই পণ্য বিক্রি তার মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা পূরণ করতে সহায়তা করেছিল।

পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে কিম জং-উনের দেশ উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরিপেক্ষিতে সিঙ্গাপুর ২০১৭ সালে উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থগিত করে।
 

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit