রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আর্জেন্টিনাকে হারিয়ে সেরা সাফল্য পেতে চায় ক্রোয়েশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : ফাইনালে যাওয়ার লড়াইয়ে মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। ২০১৪ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনার বিপক্ষে লড়াইয়ে হয়তো তাদের মুখোমুখি হতে হবে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের।

৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে খেলতে আসা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয়। তবে সৌদি আরবের কাছে সেই হারের পর তেতে ওঠে লিওনেল মেসির বাহিনী। অধিনায়ক মেসিও আছেন ভালো ফর্মে। এখন পর্যন্ত জালের দেখা পেয়েছেন ৪ বার। 

তাই ফাইনালে ওঠার লড়াইয়ে যে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে, তা জানেন ক্রোয়েশিয়ার কোচ লাতকো দালিচ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আর্জেন্টিনার এই দলটি ইতিহাসের সেরা দলগুলোর কাতারেই থাকবে। 

ক্রোয়াট কোচের মতে, ‘আমরা তাদের বিশ্লেষণ করেছি, জানি তারা কীভাবে খেলে এবং কীভাবে খেলাটি এগিয়ে নিতে চায়, তবে বরাবরের মতোই আমি আশাবাদী। আমার খেলোয়াড়দের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।’

তিনি আরও বলেছেন, ‘ক্রোয়েশিয়া জিতলে এটি হবে সর্বকালের সেরা সাফল্য। ইতিহাসের সেরা দলগুলোর একটির বিপক্ষে খেলব আমরা, আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে।’ 

বিশ্বকাপে দুই দলের সবশেষ সাক্ষাতে চার বছর আগে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোয়েশিয়া। দালিচ মনে করেন, গুরুত্ব বিবেচনায় তাদের এবারে চ্যালেঞ্জ ভিন্ন হবে, কারণ দুই দলই লড়বে ফাইনালে জায়গা করে নিতে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit