রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ছেলের মুখে আব্বু ডাক শুনলো রাজ, উচ্ছ্বসিত পরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য ইতোমধ্যেই চার মাস বয়স পার করেছেন। দুদিন আগেই সামাজিকমাধ্যমে এক স্ট্যাটাসে বিষয়টি জানিয়েছেন পরী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) একটি ভিডিও শেয়ার করে এই অভিনেত্রী জানালেন, প্রথমবারের মতো রাজকে আব্বু ডেকেছে রাজ্য। এতে ভীষণ উচ্ছ্বসিত রাজ-পরী দম্পতি।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে পরী লেখেন, তাদের এই গল্প সেই সাত সকালের! আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। রাজ আমি তোমাকে অনেক ভালোবাসি।

‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরী ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে।

ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ করেই জানান পরী। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা। আর গেল আগস্টের ১০ তারিখ পরী ও রাজের ঘর আলো করে জন্ম নেন পুত্র সন্তান রাজ্য।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এনএটি

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit