মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রওশন ও জি এম কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তাদের সঙ্গে হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জি এম কাদের দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বৈঠকে জাতীয় পার্টির মধ্যে চলমান জটিলতা নিরসন এবং সম্প্রতি যে ৭টি আসন শূন্য হয়েছে, সেসব আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার বিষয় নিয়েও আলোচনা হয়।

এসময় জাতীয় পার্টির মধ্যে বিরাজমান সংকট নিরসনেও আলোচনা হয়েছে। পরে দুপুর তিনটার দিকে গণভবন ত্যাগ করেন রওশন, জি এম কাদের ও সাদ এরশাদ।

সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন রওশনপন্থী নেতা ইকবাল হোসেন রাজু। 

তিনি জানান, দুপুর ১১টার পরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তারা। তবে কি বিষয়ে বৈঠকে হয়েছে জানা নেই।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit