শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
‘ইমার-জেনজি’ বলে দিল্লির পুলিশি তৎপরতাকে কটাক্ষ শশী থারুরের ‘নারীদের সব সময়ই সমালোচনা করা হয়’, ক্যাটরিনা-কৃতির পাশে দাঁড়ালেন ম্রুণাল নওগাঁয় জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, গ্রেপ্তার-৬ নোয়াখালীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল কৃষকের রাঙামাটি শহরে পুলিশের অভিযানে গ্রেপ্তার-১৪,গাঁজা উদ্ধার ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন

জয়পুরহাটে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২৫ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরো সুদৃড করার লক্ষ্যে- সোমবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে বিজিবি-বিএসএফ মৈত্রী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উত্তর-পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরের তত্ত্বাবধানে এবং জয়পুরহাট ব্যাটেলিয়ান ২০ বিজিবি’র আয়োজনে এ মৈত্রী ফুটবল এ ফুটবল খেলার উদ্বোধন করেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এ ফুটবল প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুটবল দলের পক্ষে নেতৃত্ব দেন- বিজিবি রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার- ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের (৪২জন ডেলিগেশনের) ফুটবল দলের নেতৃত্ব দেন- ভারতের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার কমান্ডার- ইন্সপেক্টর জেনারেল শ্রী অজয় সিং।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ মৈত্রী ফুটবল খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফুটবল দলের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হওয়ায় উভয় দলকে যৌথ ভাবে চাম্পিয়ন (বিজয়ী) ঘোষণা করা হয়। খেলা শেষে যৌথ চ্যাম্পিয়ন দু দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান সহ জয়পুরহাট, পত্নীতলা, ফুলবাড়ি ও দিনাজপুর ব্যাটালিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit