রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

‘মেসিকে যে পছন্দ করে না, সে ফুটবলই বোঝে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১০৫ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ঘিরেই যত প্রত্যাশা। আর মাত্র দুটো ম্যাচ, যেখানে জিতলেই ধরা দেবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। তবে এবার মেসি যখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় দাঁড়িয়ে, তখন ঠিকই ট্রফিতে চোখ আর্জেন্টিনার। 

সমীকরণ মেলানোর এই ধাপে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় ক্রোয়েশিয়া পরীক্ষা। সেমিফাইনালের এই লড়াইয়ে জিতলেই দল পা রাখবে কাতার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে। 

সামনের দুই ম্যাচ নিয়ে আশাবাদী আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য হোর্হে ভালদানো। বিশেষ করে মেসি যখন দলে, তখন আশাবাদী হতেই হয়। ম্যারাডোনার সতীর্থ ভালদানো বলছিলেন, ‘লিওনেল (মেসি) দারুণ খেলছে। এবার দলের সঙ্গে আগের তুলনায় অনেক বেশি সম্পৃক্তও। তার নিজের খেলাটাও খেলে যাচ্ছে। আমি তো বলব মেসি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যারাডোনা।’

ভালদানো সঙ্গে আরও যোগ করলেন, ‘দেখুন, আমি মেসিকে যেদিন প্রথম দেখি, সেদিন থেকেই ওর প্রতি মুগ্ধতা ছড়িয়েছে। সময় তো কম হয়নি। ২০ বছর তো হয়েই গেল। আমি বলব মেসিকে যে পছন্দ করে না, সে আসলে ফুটবলই বোঝে না।’

ঠিক তাই, দারুণ মেজাজে আছেন মেসি। গোটা ক্যারিয়ারটাই একই ছন্দে রেখেছেন। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দুবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি এর পর বেশ ভালোভাবেই ফিরেছে। দলের দুর্দান্ত এ কামব্যাকে সবচেয়ে বড় অবদান অধিনায়ক মেসির। বিশ্বকাপের এ মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন এ প্লেমেকার। গোল করা এবং করানোতেও দাপট দেখিয়ে যাচ্ছেন। তবে তার মতো কিংবদন্তির ক্যারিয়ার পূর্ণতা পেতে যে ওই সোনার ট্রফিটা চাই!

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit