বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামে শব্দ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫টি পরিবহনকে জরিমানা

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ১২১ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : কুড়িগ্রামে শব্দ দূষণের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫টি পরিবহনকে জরিমানা আবেং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করেছেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর।(সোমবার) ১২ ডিসেম্বর বিকেলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহায়তায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ও সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

 

এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ও যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৫টি পরিবহনকে মোট ৯’শ টাকা জরিমানা করা হয় এবং ৯টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এছাড়া অহেতুক হর্ণ বাজানো বা উচ্চ শব্দ তৈরি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং যানবাহনে শব্দ দূষণ বিরোধী বিভিন্ন স্টিকার সংযুক্ত করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এবং প্রসিকিউশন প্রদান করেন কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ।এ ব্যাপারে কথা হলে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন- শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit