বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে আরও এক সাংবাদিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ কাভার করা আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যেই না ফেরার দেশের পাড়ি জমান বিশ্বকাপের আয়োজক কাতারের ফটো সাংবাদিক খালিদ আল মিসলাম। তিনি কাতারি টেলিভিশন চ্যানেলের ‘আল কাসের’ ফটোসাংবাদিক ছিলেন। 

শুক্রবার আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালীন আকস্মিক মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ৪৮ বছর বয়সী সাংবাদিক গ্র্যান্ট ওয়াহলের। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ওয়াহলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলের স্পোর্টস ইলাস্ট্রেটেডের সাংবাদিক ছিলেন। বিশ্বকাপ চলাকালে তিনি সমকামী অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে আলোচিত হয়েছিলেন।

এমনকি বিশ্বকাপ শুরুর আগেও ওয়াহল সমকামীদের অধিকারসংক্রান্ত টি-শার্ট পরে দোহারের একটি বিশ্বকাপ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করেছিলেন। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। তারা তাকে কিছুক্ষণের জন্য গ্রেফতারও করেছিলেন।

গ্র্যান্ট ওয়াহল মৃত্যুর তিন দিন আগেও একটি পডকাস্টে অংশ নেওয়ার সময় অসুস্থ বোধ করেছিলেন। তার বুকে চাপ ও টান অনুভূত হচ্ছিল। ওই সময় তাকে কাশির ওষুধ দেওয়া হয়েছিল। এরপর তিনি ‘ভালো বোধ’ করছিলেন।

কাতারি পত্রিকা গালফ টাইমস টুইট করে আল মিসলামের মৃত্যুর খবর জানিয়েছে। যদিও তারা বিস্তারিত কিছু বলতে পারেনি। কাতারের সাংবাদিক আল মিসলাম বিশ্বকাপে পেশাগত দায়িত্ব পালনের সময় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit