শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ফ্রিজ ভাল রাখতে কোন ভুলগুলো এড়িয়ে চলবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফ্রিজ খারাপ হয়ে গেলে যে অনেকেরই মাথায় হাত পড়বে, তাতে কোনও সন্দেহ নেই। এমন দিন না দেখতে চাইলে কোন ভুলগুলো একেবারেই করবেন না?

গরম বা শীত, ফ্রিজ ব্যবহারের আলাদা করে কোনও মৌসুম নেই। ঘর এবং বাইরে একসঙ্গে যাদের সামলাতে হয়, তাদের কাছে খুবই দরকারি সরঞ্জাম হল ফ্রিজ। অনেকেই সারা সপ্তাহ সময় পান না বলে ছুটির দিনে বাজার করে সেগুলো ফ্রিজে তুলে রাখেন। আবার রান্না করেও রেখে দেন অনেকেই। যাতে অফিস বেরোনোর সময় খাওয়ার আগে গরম করে নিলেই হল। ধরুন এমন একটি ব্যস্ততার দিনেই হঠাৎ দেখলেন, ফ্রিজটি কাজ করছে না। যন্ত্র যখন, তা খারাপ হতেই পারে। তবে ফ্রিজ খারাপ হয়ে গেলে যে অনেকেরই মাথায় হাত পড়বে, তাতে কোনও সন্দেহ নেই।

ফ্রিজ খারাপ হয়ে যাওয়ার নেপথ্যে কিছু কারণ রয়েছে। ফ্রিজ ব্যবহারের কিছু ভুলেই এমন ঘটে। দীর্ঘ দিন ভাল রাখতে ফ্রিজ ব্যবহারের সময় কোন ভুলগুলি এড়িয়ে চলবেন?

বারে বারে ফ্রিজের দরজা খোলা

অপ্রয়োজনে ফ্রিজের দরজা খুলে রাখবেন না। রান্না শুরুর আগে যা যা দরকার, সেগুলি ফ্রিজ থেকে বের করে নিন। অনেকেই আছেন যারা রান্না করতে করতে ফ্রিজ থেকে সব্জি, মাছ কিংবা অন্যান্য কিছু বের করেন। এতে আসলে ফ্রিজেরই ক্ষতি হচ্ছে। ফ্রিজের নিজস্ব একটি তাপমাত্রা রয়েছে। ফলে এর দরজা বেশি ক্ষণ খোলা রাখলে বাইরের হাওয়া ফ্রিজে প্রবেশ করে নানা সমস্যার সৃষ্টি করে।

ফ্রিজ পরিষ্কার না করলে

রান্না করা খাবার, সব্জি দীর্ঘ দিন ভাল রাখতে ফ্রিজ ব্যবহার করছেন ভাল কথা। কিন্তু ফ্রিজও পরিষ্কার করার দরকার আছে। অত্যধিক ব্যবহারে ফ্রিজে ময়লা জমে যান্ত্রিক ত্রুটি তৈরি হতে পারে। তাই প্রতি সপ্তাহে ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নয়তো ছত্রাক, ব্যাক্টেরিয়া জন্মাতে শুরু করবে। প্রতিদিন না হলেও, মাঝেমাঝেই ফ্রিজটি পরিষ্কার করুন।

বেশি জিনিসপত্র রাখলে

একগাদা জিনিস ফ্রিজে না রাখাই ভাল। যে জিনিসগুলো ফ্রিজের বাইরেই ভাল থাকতে পারে, সেগুলি ফ্রিজে রাখার দরকার নেই। বাইরে যত্ন করে রাখুন। কিন্তু যেগুলি ফ্রিজে না রাখলে পচে যাওয়ার আশঙ্কা রয়েছে, সে সব অবশ্যই ফ্রিজে রাখুন। খুব বেশি জিনিসপত্র রাখলে ফ্রিজ নষ্ট হয়ে যেতে পারে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit