রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

দ্বিতীয়বার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভূপেন্দ্র প্যাটেল

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুজরাটের বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্য পাওয়ার পর বিজেপির পরিষদীয় দলের বৈঠকেই নতুন নেতা হিসেবে ভূপেন্দ্র প্যাটেলের নাম চূড়ান্ত করা হয়েছিল।   নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার দুপুরে রাজ্যপাল আচার্য দেবরথ শপথবাক্য পাঠ করান ভূপেন্দ্রকে। রাজ্যটির ১৮তম মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল। গান্ধীনগরে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং,বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।

বিজেপিশাসিত অন্য রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া ভূপেন্দ্রর পরেই রাজ্যের সম্ভাব্য মন্ত্রীরা শপথ নেন। প্রাথমিকভাবে শপথ নিয়েছেন ১৭ জন। আগের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকেই নতুন মন্ত্রিসভায় রাখার ইঙ্গিত পাওয়া গেছে। মন্ত্রিসভায় একমাত্র নারী সদস্য হিসাবে শপথ নিয়েছেন ভানুবেন বাবারিয়া। বিজেপির একটি সূত্র জানিয়েছে, অল্প কয়েক দিনের মধ্যেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। মন্ত্রিসভার সদস্যসংখ্যা হতে পারে ২৮।

মুখ্যমন্ত্রী ও মন্ত্রীদের শপথের সময় দর্শক আসনে উপস্থিত ছিলেন রাজ্যের নানা প্রান্ত থেকে আসা ২০০ জন সাধু। উপস্থিত ছিলেন দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিও। বিজেপি বলেছিল, মন্ত্রিসভায় সমাজের সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পরেও সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টিতেই জয়লাভ করেছে তারা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit