রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে ইরানের তৈরি ‘সিমোর্গ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের তৈরি হালকা পরিবহন বিমান ‘সিমোর্গ’ উড্ডয়নের জন্য প্রস্তুত হচ্ছে। সোমবার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আফশিন খাজাফার্দ। ইরানের তৈরি সরঞ্জামের একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এ কথা বলেন। 

আগামী তিন বছরের মধ্যে যাত্রীবাহী বিমান নির্মাণের ক্ষেত্রে কাঙ্খিত সাফল্য অর্জনের লক্ষ্যে ইরান কাজ করছে বলে এই কর্মকর্তা জানান। খাজাফার্দ বলেন, বিমান শিল্প সংস্থা দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান বহরের কার্যক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এর আগে ইরান নিজেদের তৈরি পরিবহন বিমান ‘সিমোর্গ’ উন্মোচন করেছে। তবে বিমানটি এখনও আকাশে ডানা মেলেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিমান শিল্প সংস্থার বিশেষজ্ঞরা এটি নির্মাণ করেছেন। এতে সহযোগিতা দিয়েছে দেশটির ইস্পাহানে অবস্থিত বিমান নির্মাণ শিল্প কোম্পানি ‘হেসা’। 

ইরানের তৈরি ‘সিমোর্গ’ হালকা পরিবহন বিমান। এটি নির্মাণে আন্তর্জাতিক মান ও নীতিমালা পুরোপুরি অনুসরণ করা হয়েছে। এই বিমান দেশের সামরিক ও বেসামরিক উভয় খাতের চাহিদা মেটাতে সক্ষম। নতুন নির্মিত হালকা বিমান উদ্ধার তৎপরতা চালাতেও অত্যন্ত কার্যকরী বলে জানা গেছে।

সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit