রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

আফগান বাহিনীর গুলিতে পাকিস্তান সীমান্তে নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে আফগান তালেবান বাহিনীর গুলিতে পাকিস্তানে অন্তত ছয়জন বেসামরিক লোক নিহত ও ১৭ জন আহত হয়েছে। রবিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামান সীমান্ত ক্রসিংয়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। গুলির ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, বিনা উসকানিতে নির্বিচারে গুলি চালিয়েছে তালেবান বাহিনী। পাকিস্তানের সেনারাও হামলার পাল্টা জবাব দিয়েছে।

এতে এক আফগান সেনা নিহত হয়েছে। ঠিক কী কারণে আফগান বাহিনী এ হামলা চালিয়েছে, তা স্পষ্ট নয়।   তবে রয়টার্স বার্তা সংস্থাকে আফগান নিরাপত্তা সূত্র বলেছে, পাকিস্তানি সেনারা আফগান সেনাদের সীমান্তে একটি চৌকি নির্মাণ বন্ধের দাবি জানানোর পর এ ঘটনা ঘটে। অন্যদিকে এএফপি বলেছে, আফগান সেনারা সীমান্তের বেড়ার একটি অংশ কেটে ফেলার পর সংঘাত হয়। আফগানিস্তানের কান্দাহারের গভর্নর এক তালেবান সদস্য নিহত এবং আরো ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।  

সাধারণভাবে ব্যস্ত থাকা সীমান্ত ক্রসিংটি ঘটনার পর পরই বন্ধ করে দেওয়া হয়। তবে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের পর তা আবার খুলে দেওয়া হয়। ২০১৭ সাল থেকে পাকিস্তান প্রতিবেশি আফগানিস্তানের আপত্তি সত্ত্বেও সীমান্তে বেড়া দিচ্ছে। গত বছর তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে দুই প্রতিবেশি দেশের মধ্যে নিরাপত্তা নিয়ে টানাপোড়েন চলছে।

সূত্র: বিবিসি, এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit