প্রাথমিক করোনা শনাক্তকরণ অ্যাপ তুলে নিতে যাচ্ছে চীন। করোনার বিধিনিষেধ শিথিলে বেইজিংয়ের এটা সর্বশেষ উদ্যোগ।
সম্প্রতি জিরো কোভিড নীতি শিথিলের ঘোষণা দেয় চীন। তার অংশ হিসেবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির প্রধান কয়েকটি শহরে লকডাউন তুলে নেওয়া হয়েছে। মার্কেট, জনপরিসরে চলাচলের নিয়মও শিথিল করা হয়েছে।
সোমবার চীনের এক সরকারি ঘোষণা অনুসারে, আগামীকাল মঙ্গলবার সরকারচালিত যোগাযোগ ভ্রমণ কার্ড তুলে নেওয়া হবে। মোবাইল ফোনের সংকেত ব্যবহার করে এই অ্যাপ মানুষদের গতিবিধি নজরদারি করত। এর ভিত্তিতে অধিক ঝুঁকিসম্পন্ন মানুষদের শনাক্ত করতো। সূত্র: গার্ডিয়ান
কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৯