রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বারে গুলি, ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন।

ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন। বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

রোমের একটি বারে বসে রোববার আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো।

আড্ডার সেই আসরে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান।

গুলিবিদ্ধ হন উপস্থিত চারজন। তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে।

বান্ধবীকে হারিয়ে প্রধানমন্ত্রী একটি পোস্ট দিয়েছেন, তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’

অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, লোকটি ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। তার পরেই গুলি চালান।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit