রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 চেকপোস্টে ৮ কেজি গাঁজা ও বিদেশী মদ সহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ১৫১ Time View
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর সুধারাম উপজেলায় ৮কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ সহ মো. বেলাল হোসেন সুমন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। গ্রেফতার সুমন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের কোয়াইল্লার টেক এলাকার আবুল বাশারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোরে নোয়াখালী সদর-কবিরহাট আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। বিষয়টি টের পেয়ে সিএনজি চালিত অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করেন সুমন। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও ৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

সুমন জানায়, কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব প্রন্থায় তা পরিবহন করে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রি করত। এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit