রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ববির আইটেম ‘চালাও গুলি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের অন্যতম লাস্যময়ী ও আবেদনময়ী অভিনেত্রী ইয়ামিন হক ববি। এবার আরও একটি নতুন রুপে ধরা দেবেন তিনি। সানী সানোয়ার পরিচালিত ‘ব্ল্যাক ওয়ার’ ছবিতে তার ক্যামিও এপিয়ারেন্স (অতিথি শিল্পী) হবে, একই সঙ্গে ছবির আইটেম গানেও দেখা যাবে। জানা গেছে, এরই মধ্যে ঢাকার অদূরে একটি শুটিংস্পটে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ‘চালাও গুলি’ শিরোনামের এই আইটেম গানে কোরিওগ্রাফি করেছেন আলী।

এ প্রসঙ্গে জানতে চাইলে ববি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বেশ কিছু দিন ধরে নির্মাতা সানী সানোয়ার তার ব্ল্যাক ওয়ার ছবিতে এ কাজটির জন্য বলে আসছিলেন। কিন্তু আমি কাজটি করবো কি করবো না- তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম। পরে ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটিতে যুক্ত হই। এরইমধ্যে আমরা শুটিং শেষ করেছি। বড় আয়োজনে কোরিওগ্রাফার আলীর নির্দেশনায় দারুণ কিছু হতে যাচ্ছে চালাও গুলি শিরোনামের এই গানটি।’আইটেম গানটি নিয়ে আশাবাদী এই নায়িকা আরও বলেন, ‘ইদানিং দেখা যায় বলিউড ও টলিউডের কোনো কোনো আইটেম গান ‘সিগনেচার’ হয়ে ওঠে। সেরকমই একটা কাজ হয়েছে ব্ল্যাক ওয়ার ছবিতে।’

উল্লেখ্য, এরই মধ্যে সাড়া ফেলেছে আরিফিন শুভ অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’ ছবির টিজার। সব কিছু ঠিক থাকলে ছবিটি নতুন বছরের ৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ এবং শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit