সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাকে আঘাত করে মেয়েকে অপহরণ, বাবা-ছেলে গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৮৯ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলা থেকে অপহরণকারী চক্রের প্রধান আসমি ও অপহরণকারী বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় অন্তরা খাতুন (১১) নামে এক ভিকটিমকে উদ্ধার করা হয়। শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র‌্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোরে উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জেলার মহাদেবপুর উপজেলার চক গোবিন্দ গ্রামের শহিদ হোসেনের ছেলে হাসান আলী (৪২) ও গ্রেফতার হাসান আলীর ছেলে হাসিবুল ইসলাম (২০)। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ অক্টোবর ভিকটিম অন্তরা খাতুন তার মায়ের সঙ্গে অটো চার্জারভ্যানে করে মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিলেন। এসময় অপহরণকারী চক্রের প্রধান আসমি হাসিবুল ইসলামসহ আরও দুইজন মিলে অন্তরা খাতুনের সঙ্গে থাকা তার মাকে আঘাত করে অন্তরা খাতুনকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে এ ব্যাপারে ১২ অক্টোবার ভিকটিম অন্তরার বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি মামলা দায়ে করেন।

সংবাদ বিজ্ঞপ্তি আরও জানানো হয়, থানায় মামলা দায়েরের পর তার মেয়েকে উদ্ধার করার জন্য জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে আবেদন করে। এরপর বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তি ও লোকাল সোর্সের মাধ্যমে ভিকটিম ও অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে বদলগাছী উপজেলার গোবরচাঁপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ভিকটিম অন্তরা খাতুনকে (১১) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

কিউএনবি/অনিমা/১০.১২.২০২২/বিকাল ৪.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit