সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ১৩২ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করা সম্ভব। আগে যারা এসএসসি পরিক্ষায় স্টার পেতো তাদের কে মেধাবী বলা হতো, এখন মেধাবী বলা হয় যাদের সামগ্রিক শিক্ষা আছে। শুধু ক্লাশের পড়া হলেই চলবে অতিরিক্ত কারিকুলামের দিকে নজর দিতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন কে বাধাগ্রস্থ করতে আন্তর্জাতিক ভাবে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা চায় না আমরা বিশে^ মাথা উচু করে দাড়িয়ে থাকি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল ষড়যন্ত্র কে পিছে ফেলে বাংলাদেশ কে সোনার বাংলায় রুপান্তর করছে। প্রতিমন্ত্রী বলেন, সমাজের বিত্তবান মানুষ শিক্ষায় বিনিয়োগ করলে, আগামীর প্রজন্ম, সমাজ ও বিনিয়োগকারী লাভবান হবে। তাদেও নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শিক্ষকদের উদ্যেশে বলেন, কমলমতি শিশুদের পড়ালেখায় চাপ দেয়া যাবেনা, তাদের কে ভালবাসা, মমতা দিয়ে পড়ালেখা শেখাতে হবে।

গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বোচাগঞ্জ মডেল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বোচাগঞ্জ মডেল স্কুলের সভাপতি মোর্শেদ মতিন চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ মতিন চৌধুরী, মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র স্কুলের সহকারী শিক্ষিকা বিথি রানী ধর।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit